
Case Filed and BNP Leader Arrested over Forcing Rajshahi Medical University Vice-Chancellor to Resign
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
- Allegations arose that Rajshahi Medical University Vice-Chancellor Prof. Dr. Md. Jawadul Haque was forced to sign a resignation letter.
- The Vice-Chancellor's personal secretary, Nazmul Hossain, filed a case at Rajpara Police Station.
- Police arrested a BNP leader named Abdus Salam based on the case.
- Doctors, students, and officials staged human chain protests demanding punishment for those involved in harassing the VC.
- University officials reported that local party leaders were present during the incident.
Timeline
- Oct 5BNP leader Swapan arrested in the capital on extortion charges. · 4 articles
- Oct 6Allegations emerged of forcing the Rajshahi Medical University VC to sign a resignation letter. · 9 articles
- Oct 7Case filed and BNP leader arrested over harassing the VC and taking his resignation. · 11 articles
- Oct 8BNP leader arrested in the case of forcing the Rajshahi Medical University VC to resign. · 2 articles
- Oct 91 new article: অপরাধীদের কোনও দল নেই, দলীয় পরিচয়ও নেই: ভূমিমন্ত্রী
Why it's trending
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনা এবং পরবর্তীতে মামলা ও বিএনপি নেতা গ্রেপ্তারের খবরটি আলোচিত হয়েছে।
At a glance: how the outlets covered it
Most reports led with the arrest of a local party leader in a case over forcing the Rajshahi Medical University vice-chancellor to resign. Several reports put the protest rallies against the vice-chancellor's harassment first. Some reports also carried the detail that the arrest took place at the suspect's residence late at night.
Written by AI from the outlets' headlines and excerpts. Not an assessment of any outlet. Each one's reports are below.
Topic velocity
Each bar is the number of articles published on this topic in that period. Hover or tap a bar for the count and time.
Reports by outlet
রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর ঘটনায় মামলা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরীর রাজপাড়া থানায় উপাচার্যের ব্যক্তিগত সচিব নাজমুল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে, প্রশ্ন বিরোধীদলীয় নেতার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে সই করিয়ে নেয়ার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যলয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ
উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে দেখা যায় উপাচার্যের ব্যবহৃত নীল রঙের বিশ্ববিদ্যালয়ের লোগে সম্বলিত গাড়িটি ভবনের বাইরে রাখা রয়েছে। কিন্তু উপাচার্য ডা. জাওয়াদুল হক তার কক্ষে নেই।
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
রাজধানীর শেরেবাংলা নগর থানা ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির ঘটনায় আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রামেবির উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ
আন্দোলনের চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য জাওয়াদুল হক পদত্যাগ করেছেন। এ সময় উপাচার্যের সহযোগী পিএস সেকশন কর্মকর্তা নাজমুল হোসেনও পদত্যাগ করেন।
উপাচার্যকে হেনস্তা ও বের করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের শাস্তি দাবি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে হেনস্তা ও কাগজে সই করে কার্যালয় থেকে বের করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহীর চিকিৎসকেরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও পৃথক মানববন্ধন করেছেন।
উপাচার্যকে হেনস্তা করে পদত্যাগপত্রে সই নেওয়ার ঘটনায় মামলা, একজনকে গ্রেপ্তার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে হেনস্তা করে পদত্যাগপত্রে সই করিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আবদুস সালাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি ছিলেন।
উপাচার্যকে ঘেরাও, জোর করে ‘পদত্যাগপত্রে’ সই নেওয়ার অভিযোগ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ‘মব’ করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, লাঞ্ছিত হওয়ার আশঙ্কায় একটি কাগজে সই করেন তিনি।
‘আপামর ছাত্রজনতার’ নামে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও কর্মসূচি দিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর কাছ থেকে একটি কাগজে জোর করে স্বাক্ষর নেয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমানকে (স্বপন) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। আজ সোমবার শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার
ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) মব সৃষ্টি করে উপাচার্যকে হেনস্তা এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় থানা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে এসআরবি-২। সোমবার (৫ অক্টোবর) আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় গ্রেপ্তার ১ | Rajshahi Medical University | Channel 24
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসিকেজোরপূর্বক পদত্যাগে বাধ্য করার চেষ্টা | Channel 24
রাজশাহী মেডিকেলের ভিসিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ | Channel 24
অপরাধীদের কোনও দল নেই, দলীয় পরিচয়ও নেই: ভূমিমন্ত্রী
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা এবং কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, অপরাধীদের কোনও দল নেই, কোনও দলীয় পরিচয় নেই।
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। আটক মিজানুর রহমান স্বপন শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। সোমবার (৫ অক্টোবর) রাতে শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়।
Discussion · 0
Sign in to comment or report. Everyone can read the discussion.
No comments yet.