জয়ের সেঞ্চুরি ও রুয়েলের ৫ উইকেট
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনটি নিজের নামে করে নিয়েছেন মাহমুদুল হাসান হোসেন জয়। দুর্দান্ত এক সেঞ্চুরিতে চট্টগ্রামকে চালকের আসনে বসিয়েছেন তিনি। অন্যদিকে, প্রথম ইনিংসে ৩৬৪ রানের পাহাড়ে চড়ার পর খুলনার বোলারদের দৃঢ়তায় বড় ব্যবধানে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে বরিশাল।
এই টপিকের এআই সারসংক্ষেপ এখনো তৈরি হয়নি।
সময়রেখা
- ৪ অক্টোবরপ্রথম খবর, দেশ রূপান্তর: জয়ের ব্যাট থেকেই মৌসুমের প্রথম সেঞ্চুরি, রুয়েলের ৫ উইকেট
- ৫ অক্টোবর৩টি নতুন খবর: সেঞ্চুরিতে জয়ের ঝলক
- ৬ অক্টোবর১টি নতুন খবর: ইনিংস ব্যবধানে জয় খুলনার
টপিকের গতি
প্রতিটি স্তম্ভ = ওই সময়ে এই টপিকে প্রকাশিত খবরের সংখ্যা। মাউস রাখলে বা ট্যাপ করলে সংখ্যা ও সময় দেখা যাবে।
উৎস অনুযায়ী খবর
ইনিংস ব্যবধানে জয় খুলনার
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের প্রথম রাউন্ডের লড়াই বেশ জমে উঠেছে। তিন দিনেই বরিশাল বিভাগকে ইনিংস ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ। মিরপুরে সেঞ্চুরিতে ঢাকা বিভাগকে ম্যাচে ফিরিয়েছেন তাইবুর রহমান। মাহমুদুল হাসান জয়ের পর তিন অঙ্ক ছুঁয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান সাদিকুর রহমান।
বরিশালকে গুড়িয়ে দিয়ে জয় মিঠুনদের
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসরে জয় দিয়ে অভিযান শুরু করেছে খুলনা বিভাগ। প্রথম রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগকে ইনিংস ও ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। ম্যাচের ফল নির্ধারিত হয়েছে মাত্র তিন দিনেই। নিজেদের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে খুলনা প্রথম ইনিংসে ৪২৬ রানের বড় সংগ্রহ গড়ে।
সেঞ্চুরিতে জয়ের ঝলক
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনটি নিজের নামে করে নিয়েছেন মাহমুদুল হাসান হোসেন জয়। দুর্দান্ত এক সেঞ্চুরিতে চট্টগ্রামকে চালকের আসনে বসিয়েছেন তিনি। অন্যদিকে, প্রথম ইনিংসে ৩৬৪ রানের পাহাড়ে চড়ার পর খুলনার বোলারদের দৃঢ়তায় বড় ব্যবধানে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে বরিশাল।
জয়ের ব্যাট থেকেই মৌসুমের প্রথম সেঞ্চুরি, রুয়েলের ৫ উইকেট
প্রথম দিন ৬ জন ব্যাটার ৭০ প্লাস স্কোর করেও সেঞ্চুরি করতে পারেননি। এদের মধ্যে খুলনার মোহাম্মদ মিঠুন নব্বুইয়ের ধরে গিয়ে আউট হন। শেষপর্যন্ত এনসিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা এসেছে জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। আর প্রথম ৫ উইকেট পেয়েছেন খুলনার পেসার রুয়েল মিয়া।
তিনদিনেই জয় মিঠুনদের, তাইবুর-সাদিকুরের সেঞ্চুরির হাসি
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনের জয়ের দেখা পেয়েছে খুলনা বিভাগ। তারা ইনিংস ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগকে। এছাড়া চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান সেঞ্চুরি তুলে নিয়েছেন। মিরপুর শের-ই-বাংলায় ঢাকা বিভাগকে উদ্ধার করেছেন তাইবুর রহমান পারভেহ ও সুমন খান। তাইবুর পেয়েছেন সেঞ্চুরির স্বাদ।
রুয়েলের ৫ উইকেটের পর জয়ের সেঞ্চুরি, খুলনায় ১৭ উইকেটের দিন
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। সেঞ্চুরির পথে হাঁটছেন তারই সতীর্থ সাদিকুর রহমান। এদিকে ৫ উইকেটের দেখা পেয়েছেন বরিশালের পেসার রুয়েল ইসলাম। খুলনায় দেখা মিলেছে ১৭ উইকেটের। যেখানে ফলো অনে পড়েছে বরিশাল বিভাগ।
আলোচনা · ০
মন্তব্য করতে বা রিপোর্ট জানাতে সাইন ইন করুন। সবাই মন্তব্য পড়তে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই।