
ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে টাকা ছিনতাই
- নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই।
- অনলাইন জুয়ায় টাকা হারিয়ে ঘাটতি সামাল দিতে ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়।
- ছিনতাইয়ের ঘটনায় কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সময়রেখা
- ৬ অক্টোবরদিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই। · ২টি খবর
- ৯ অক্টোবর৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৬ জন গ্রেফতার। · ১টি খবর
- ১০ অক্টোবর১টি নতুন খবর: জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ৬
কেন আলোচনায়
ব্যাংক কর্মকর্তাদের পিটিয়ে বিপুল পরিমাণ টাকা ছিনতাই এবং পরবর্তীতে ব্যাংকের ভেতর থেকেই ছিনতাইয়ের পরিকল্পনা ফাঁস হওয়ার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
টপিকের গতি
প্রতিটি স্তম্ভ = ওই সময়ে এই টপিকে প্রকাশিত খবরের সংখ্যা। মাউস রাখলে বা ট্যাপ করলে সংখ্যা ও সময় দেখা যাবে।
উৎস অনুযায়ী খবর
জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ৬
নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীর যোগসাজশের অভিযোগ উঠেছে। অনলাইন জুয়ায় ৭ থেকে ৮ লাখ টাকা হারানোর পর গ্রাহকদের টাকা আত্মসাৎ এবং ছিনতাইয়ের নাটক সাজানোর পরিকল্পনা করেন তারা।
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ছক ব্যাংকের ভেতরেই, কর্মকর্তাসহ গ্রেফতার ৬
অনলাইন জুয়ায় ৭ থেকে ৮ লাখ টাকা হারিয়ে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের তিন কর্মকর্তা-কর্মচারী। সেই ঘাটতি সামাল দিতে এজেন্ট ব্যাংকিংয়ের মালিকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী, সহকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের নাটক সাজানো হয়।
দুই কর্মকর্তাকে পিটিয়ে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।
আলোচনা · ০
মন্তব্য করতে বা রিপোর্ট জানাতে সাইন ইন করুন। সবাই মন্তব্য পড়তে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই।